দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চলমান আলোচনা কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠককে ঘিরে এমন মন্তব্য করেছেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়, সোমবার সেন্ট পিটার্সবার্গে পুতিন ও আরাগচির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে মস্কোর সমর্থন চাইতে সোমবার ভোরে রাশিয়ায় পৌঁছান আরাগচি। এর আগে মধ্যস্থতাকারী দেশ ওমান সফরে গিয়ে তিনি হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিতের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
আরাগচি বলেন, ইসলামাবাদ সফরও ফলপ্রসূ হয়েছে। সেখানে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের রূপরেখা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কূটনীতির বিষয়ে যুক্তরাষ্ট্র কতটা আন্তরিক, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পরিকল্পিত ইসলামাবাদ সফর বাতিল করেন। যদিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, হরমুজ প্রণালি ইস্যুতে উভয়পক্ষ এখনো অনড় অবস্থানে রয়েছে।
অন্যদিকে লেবাননেও উত্তেজনা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহতের কথাও জানিয়েছে তেল আবিব।
এমএস/